ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বিটিসিএল কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। গতকাল মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি এ উদ্বেগ জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মহিবুল্লাহ মিয়াজীর ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি তোলার পাশাপাশি সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হামলা, হত্যা, মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং দেশছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে এ সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এরই মধ্যে প্রশাসন এ ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তাও তিনি বিস্তারিত তুলে ধরেছেন। পুলিশের বয়ানেও প্রকৃত তথ্য উঠে এসেছে। যাতে প্রমাণিত হয়, ইসকন বা কোনো হিন্দু সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত নন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিত্তিহীন এ ধরনের ঘটনাকে সামনে রেখে অতীতেও সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যার জন্য সহিংসতার শিকার হতে হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে।

সংগঠন দুটি অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকেও এসব ক্ষেত্রে দ্রুত ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

আপডেট সময় ০৩:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫