ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শীত কবে থেকে, জানালেন আবহাওয়াবিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। সেই সোথে ধীরে ধীরে বাড়ছে উত্তর দিকের হিমেল হাওয়া ও কমছে দিনের তাপমাত্রাও । আর শীতের আগমনী বার্তা দিচ্ছে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস। এদিকে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আসছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে ।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ওমর ফারুক বলেন, ‘উত্তরাঞ্চলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলায়। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে। এ ছাড়া ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকায় শীত শুরু হবে।’

আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্যমতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

প্রাণ ফিরেছে সদরঘাটে, ঈদযাত্রায় স্বস্তি এবার লঞ্চে

শীত কবে থেকে, জানালেন আবহাওয়াবিদ

আপডেট সময় ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। সেই সোথে ধীরে ধীরে বাড়ছে উত্তর দিকের হিমেল হাওয়া ও কমছে দিনের তাপমাত্রাও । আর শীতের আগমনী বার্তা দিচ্ছে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস। এদিকে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আসছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে ।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ওমর ফারুক বলেন, ‘উত্তরাঞ্চলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলায়। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে। এ ছাড়া ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকায় শীত শুরু হবে।’

আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্যমতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481