ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নির্বাচন ভবনের আশপাশে ব্যবসা কার্যক্রম সন্ধ্যা থেকে বন্ধ থাকবে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যার আগেই শেষ করা এবং নির্বাচন ভবনের সামনে ও আশপাশে পুলিশের টহল বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশের এক চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাঠানো হয়।

সম্প্রতি এই এলাকায় ককটেল বিস্ফোরণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারে এমন নির্দেশ এলো।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত ২৫ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের সময় কিছু দুস্কৃতিকারী নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়।

উল্লেখ্য যে, নির্বাচন ভবনের সামনে ও আশেপাশে অফিস সময়ের পর ও ছুটির দিন গুলোতে সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় অত্র ভবন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বিধায় উক্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশেপাশে নিরাপত্তা টহল জোরদার করার ব্যবস্থা নেয়া জরুরি।

এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় জরুরি ভিত্তিতে নির্বাচন ভবনে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করণে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নির্বাচন ভবনের আশপাশে ব্যবসা কার্যক্রম সন্ধ্যা থেকে বন্ধ থাকবে

আপডেট সময় ০৩:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫