ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যাত্রীবাহী বাসে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে নিয়ে বাস চালিয়ে থানায় চালক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীতে বাসে যাত্রী বেশে ওঠা মোবাইলফোন ছিনতাইকারীকে নিয়ে থানায় হাজির হয়েছেন এক চালক। নগরীর কাস্টমস মোড় এলাকায় রোববার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর থানা সূত্র জানিয়েছে, এ ঘটনায় আকবর নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার তিন সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

যাত্রীদের বরাতে ওসি আফতাব উদ্দিন জানান, সিটি সার্ভিসের একটি বাসে বাসায় ফিরছিলেন আরিফ হোসেন নামে এক যাত্রী। নিজ আসনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলফোনে ইউটিউব দেখছিলেন তিনি। হঠাৎ তার পাশে যাত্রী বেশে দাঁড়িয়ে থাকা একজন তার ফোনটি নিয়ে নেন।

তিনি জানান, এ ঘটনায় বাসের দরজা বন্ধ করে সব যাত্রীর ফোন যাচাই করতে বলা হলে অভিযুক্ত আকবর মোবাইলটি এক যাত্রীর কাছে ফেলে নেমে যেতে চান। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আকবর ছুরি বের করে চালকের সহকারীকে ছুরিকাঘাত করেন। এ সময় চলন্ত অবস্থায় তার তিন সহযোগী জানালা দিয়ে পালিয়ে যান। পরে চালক বাস না থামিয়ে বন্দর থানায় বাসটি নিয়ে আসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যাত্রীবাহী বাসে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে নিয়ে বাস চালিয়ে থানায় চালক

আপডেট সময় ০৩:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫