ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লালপুর-বাঘা সীমান্তে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা সীমান্তে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্তত তিনজন তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল। তিনি বলেন, নিহত এবং আহতদের শরীরে গুলিবিদ্ধ হওয়ার অসংখ্য চিহ্ন পাওয়া গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি লালপুর সীমান্তে নয়, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী হবিরচর এলাকার লালপুরের অংশে দুপক্ষের মধ্যে সংঘর্ষের দুইজন নিহত ও অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী হবিরচর এলাকার লালপুরের অংশে পদ্মার হবির চরে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬), আশরফ মণ্ডলের ছেলে রাকিব হোসেন (১৮), চান মণ্ডলের ছেলে মুনতাজ মণ্ডল (৩২) এবং নাজমুল হোসেন (৩২)। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’ নামের একটি সশস্ত্র দলের সঙ্গে তাদের গুলাগুলির ঘটনা ঘটে। এতে তারা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আমান মণ্ডল মারা যান। পরে নাজমুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্য দুই গুলিবিদ্ধ—মুনতাজ মণ্ডল ও রাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

নিহত আমানের বাবা মিনহাজ মণ্ডল বলেন, “চরে পতিত জমিতে খড় কাটতে গিয়েছিল আমার ছেলে আমানসহ আরও কয়েকজন। হঠাৎ কাকন বাহিনীর লোকজন এসে বিনা কারণে গুলি ছুড়ে। এতে দুজন মারা গেছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লালপুর-বাঘা সীমান্তে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ৩

আপডেট সময় ০১:০০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫