ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আগাম ভোটের আগ মুহূর্তের জরিপে এগিয়ে মামদানি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

আগাম ভোটের মাধ্যমে নিউইয়র্কের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন।

এ বছরের সবচেয়ে আলোচিত নির্বাচনগুলোর একটি নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন। ইতোমধ্যে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। ভোটকেন্দ্রগুলো এখন ভোটারদের জন্য উন্মুক্ত।

গত শনিবার থেকে শুরু হওয়া আগাম ভোটে ভোটাররা বেছে তাদের পছন্দের প্রার্থীকে। তবে সাম্প্রতিক জরিপ বলছে, প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট জোরান মামদানি।

তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন রিপাবলিকান কার্টিস স্লিওয়া এবং সাবেক নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমো, যিনি ডেমোক্র্যাট হলেও এবার স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান মেয়র এরিক অ্যাডামস-এর নামও ব্যালটে রয়েছে, তবে তিনি গত মাসে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন এবং সম্প্রতি কুওমোকে সমর্থন জানিয়েছেন।

আগাম ভোটের আগে গত ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ভিক্টরি ইনসাইটস পরিচালিত এক জরিপে দেখা গেছে মামদানি ৪৭ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে আছেন। তিনি প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে। অন্যদিকে, ৭১ বছর বয়সী রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ১৬ শতাংশ সমর্থন।

আগাম ভোটের মাধ্যমে নিউইয়র্কের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। ইতোমধ্যে গত শনিবার শুরু হয়েছে আগাম ভোট যা চলবে আগামী থেকে ২ নভেম্বর পর্যন্ত। মূল নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। বিজয়ী প্রার্থী নতুন বছরের শুরুতে দায়িত্ব গ্রহণ করবেন।

৩৪ বছর বয়সী মামদানির একসময় অসম্ভব মনে হওয়া প্রচারণা এখন নতুন গতি পেয়েছে, বিশেষ করে তরুণ নিউইয়র্কবাসীদের উৎসাহী অংশগ্রহণের কারণে।

শুক্রবার নিউ ইয়র্কের আইনপ্রণেতা এবং ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভের শীর্ষ ডেমোক্র্যাট হাকিম জেফ্রিস মামদানির প্রচারণাকে সমর্থন করলে তার প্রচারণা আরও জোরদার হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আগাম ভোটের আগ মুহূর্তের জরিপে এগিয়ে মামদানি

আপডেট সময় ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫