ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রাজনৈতিক মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : গোলাম পরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ২৬ অক্টোবর (রবিবার) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, এসময় অনেক পরাশক্তি ও এজেন্সি নানা ষড়যন্ত্র করবে; ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধাই আসতে পারে।তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে।

গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণঅধিকার পরিষদ’ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী দলটির নেতা ভিপি নুরের মতো ছাত্র নেতৃত্বের ওপর যে অমানুষিক নির্যাতন চালিয়েছে, তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রাজনৈতিক মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : গোলাম পরওয়ার

আপডেট সময় ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫