ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাউফলে ভূমিহীনদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের চর ঈশানের ভূমিহীনদের নামে দেয়া প্রায় পাঁচশ একর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমিহীন পরিবারের সদস্যরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিসহ বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের তালতলি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, গত সোমবার (২০ অক্টোবর) রাতে একদল লোক তাদের জমির মাটি কাটতে শুরু করে। খবর পেয়ে ভুক্তভোগী কয়েকজন সেখানে ছুটে গেলে, সেখানে ৩০-৪০ জনের একটি দল মানুষ দেখতে পান। যারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে পাহারায় থেকে মাটি কাটার কাজ করছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পাশের নাজিরপুর ইউনিয়নের ভূমিহীন কৃষক সমবায় সমিতির নামে তাদের জমি দখলের চেষ্টা চলছিল। দখলকারীরা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ পলাশের লোক দাবি করে তাদের ভয়ভীতি দেখান। পরদিন মঙ্গলবার পুনরায় মাটি কাটতে নিষেধ করেন ভুক্তভোগীরা। কিন্তু দখলকারীরা তা শোনেনি। এরপর বুধবার সকালে ভূমিহীন কৃষকেরা ঐক্যবদ্ধভাবে ওই চরে গিয়ে ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জমি বন্দোবস্ত পাওয়া ভূমিহীন কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চর ঈশানের প্রায় পাঁচশ একর জমি ১৪১ জন ভূমিহীনদের বন্দোবস্ত দেয়া হয়েছে। ৪০ বছরেরও বেশি সময় ধরে তারা চাষাবাদ করে আসছিলেন। তিন-চার মাস ধরে ভূমিহীন কৃষক সমবায় সমিতির নামে কিছু ভূমিদস্যু ওই জমি দখলের চেষ্টা করছে। তাদের সমর্থন দেন বিএনপির একজন নেতা। অভিযুক্ত দখলকারীরা কেউ ভূমিহীন না বলেও জানান তারা।

১৯৫৪ সালে বন্দোবস্ত পাওয়া কৃষক মো. মোসারেফ হোসেন বলেন, চর ঈশানের জেএল নম্বর ৬৬ এবং ৪৮ নম্বর খতিয়ানের ৩৫ ও ৩৬ দাগের ৫ একর জমি তিনি বন্দোবস্ত পেয়ে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি সেই জমি ভূমিদস্যুদের নজরে পড়েছে। তারা জোরপূর্বক তা দখল করার পাঁয়তারা করছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হাজী মোহাম্মদ পলাশ বলেন, আমি কিংবা আমার কোনো লোক চর ঈশানের জমি দখল করতে যাননি। যতটুকু জেনেছি, নাজিরপুর ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতির লোকজন আদালতের ডিক্রি বলে ওই জমি দখলে নেয়ার জন্য গিয়েছিলেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, সেদিন (২২ অক্টোবর) দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে এক পক্ষের হাতে আটকৃতদের নিয়ে আসে। তবে লিখিত কোনো অভিযোগ না পাওয়ায়, তাদের ছেড়ে দেওয়া হয়।

বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, যেসব ভূমিহীনদের নামে জমি বন্দোবস্ত রয়েছে, তারাই জমি ভোগ দখল করবেন। তবে যেহেতু ঝামেলার সৃষ্টি হয়েছে, তাই কাগজপত্রের সঠিকতা নিরূপণ করে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাউফলে ভূমিহীনদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০১:২৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫