ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শি’র সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকটি ‘খুবই ভালো হবে’ বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) হোয়াইট হাউস থেকে এশিয়া সফরের উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্কনীতি ছাড়াও তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো উঠে আসবে।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলোচনার অনেক বিষয় আছে, তারও আমাদের সঙ্গে আলোচনার অনেক কিছু আছে। আমি মনে করি, এটি একটি ভালো বৈঠক হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বর্তমানে তাদের (চীনের) ওপর ১৫৭ শতাংশ শুল্ক আরোপ করেছি। আমি মনে করি এটি তাদের জন্য টেকসই নয়, তারা এটি কমাতে চায়। আমরাও কিছু ছাড় বা শর্ত চাই।’

এশিয়া সফরের সময়সূচি

ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে তিনি রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আসিয়ান নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।

পরে তিনি জাপানের রাজধানী টোকিও সফরে যাবেন। সেখানে তিনি নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন।

সবশেষে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে যবেন। সেখানে তার দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে সাক্ষাতের কথা আছে।

এরপর তিনি এপেক সিইও মধ্যাহ্নভোজে ভাষণ দেবেন এবং যুক্তরাষ্ট্র- এপেক নেতাদের নৈশভোজে অংশগ্রহণ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শি’র সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প

আপডেট সময় ০২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫