ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গরুর সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল ব্রাজিলিয়ান ফুটবলারের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেমেছে শোকের ছায়া। মাত্র ২০ বছর বয়সেই এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ ফুটবলার অ্যান্টনি ইলানো। সোমবার (২০ অক্টোবর) নিজ শহর পিয়াউই অঞ্চলে বাবার জন্মদিন উদ্‌যাপন করতে ফেরার পথে মোটরসাইকেল চালাতে গিয়ে এক গরুর সঙ্গে ধাক্কা খেয়ে মারা যান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম Meio News-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে আভেনিদা ফ্রান্সিসকো রাউলিনো সড়কে, যেখানে সংঘর্ষের পর ঘটনাস্থলেই প্রাণ হারান ইলানো। উদ্ধারকর্মীরা তাকে অচেতন অবস্থায় পান। সাদা রঙের এক গরুর গায়ে রক্তের দাগও দেখা যায়, যা দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে তোলে।

অ্যান্টনি ইলানো, ব্রাজিলের আলতোস শহরের সন্তান, ছিলেন দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ স্ট্রাইকারদের একজন। তিনি যুব পর্যায়ে একাধিক রাজ্য চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং পরবর্তীতে ফ্লুমিনেন্সে এস্পোর্তে ক্লুব দো পিয়াউই, আসোসিয়াসাও আতলেতিকা দে আলতোস, এবং পিয়াউই এস্পোর্তে ক্লুব—এই তিনটি ক্লাবে পেশাদার ফুটবল খেলেছেন।

তার বর্তমান ক্লাব পিয়াউই এস্পোর্তে ক্লুব সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় জানিয়েছে,“আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় আমাদের স্ট্রাইকার অ্যান্টনি ইলানোর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবের সব কার্যক্রম আজ স্থগিত রাখা হয়েছে।”

পরে ক্লাবের খেলোয়াড়রা ইলানোর জার্সি হাতে ও ব্যানার উঁচিয়ে তার স্মরণে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলে—যেখানে লেখা ছিল, ‘তুমি নেই, কিন্তু তোমার শক্তি আমাদের সঙ্গেই থাকবে। আজ ও সর্বদা, ইলানো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গরুর সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল ব্রাজিলিয়ান ফুটবলারের

আপডেট সময় ০৩:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫