ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

ট্রাম্প লিখেছেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’

কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। যদিও তিনি ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন।

ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন।

ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর খাত-নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন, যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর আছে ২৫ শতাংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১১:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫