ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রিশাদের ঝুলিতে দুই রেকর্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে আলোচনার কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে এক তরুণ লেগ স্পিনার—রিশাদ হোসেন। ক্যারিবীয় ব্যাটারদের ছটফট করিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে তুলে নিয়েছেন ১২ উইকেট, যা কেবল সিরিজের নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছে।

ঢাকায় শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। আর সেই জয়ের পেছনে রিশাদের বলই যেন ছিল আসল পার্থক্য। তিন ম্যাচে তার উইকেটসংখ্যা এখন নতুন মাইলফলক—তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনার হিসেবে সর্বাধিক ১২ উইকেট।

এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের তারকা রশিদ খানকে, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসেও রিশাদ এখন শীর্ষে। দেশের মাটিতে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরাফাত সানির ১০ উইকেটের রেকর্ডও ভেঙেছেন তিনি।

প্রথম ওয়ানডেতে রিশাদের ফাইফার (৬ উইকেট) দলকে এনে দিয়েছিল একতরফা জয়। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পেলেও জয়ের দেখা পায়নি দল। কিন্তু আজ, সিরিজের নির্ধারণী ম্যাচে আবারও তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন এই তরুণ।

তার ১২ উইকেট কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ঘূর্ণিবোলিংয়ে নতুন আশার প্রতীক।

মাত্র কয়েক মাস আগেও যাকে বলা হচ্ছিল ভবিষ্যতের তারকা, সেই রিশাদ এখন বর্তমানের আলোচিত নাম—যিনি লেগ স্পিনে বাংলাদেশের নতুন ধারার প্রতিনিধি হয়ে উঠেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে তার ধারাবাহিকতা যেমন অনুপ্রেরণার, তেমনি ইঙ্গিত দেয়—বাংলাদেশ দলে আবারও এক নতুন স্পিন সেনসেশন জন্ম নিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রিশাদের ঝুলিতে দুই রেকর্ড

আপডেট সময় ০২:৫০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫