ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে দল এখনো তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র বিডি২৪ রিপোর্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পদসংক্রান্ত জটিলতা থেকে পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপি নেতা। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের। মুখ্য সমন্বয়কের এ পদটিতে বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের। আর এতেই মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন। তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি। জানা যায়, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন।

সর্বশেষ, গত ১৭ অক্টোবর দলের নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র গঠনের পেছনে মূল ভূমিকা পালন করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি তিনি। পদত্যাগ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি তার জবাব দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দল তার পদত্যাগপত্র পেয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় ০২:১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫