ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইন্টারনেট স্লো? যেসব স্থানে রাউটার রাখা একেবারেই উচিত নয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

আজকের দিনে ইন্টারনেট শুধু বিলাসিতা নয়—এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অনলাইন ক্লাস কিংবা ঘরে বসে বিনোদন উপভোগ—সবকিছুতেই প্রয়োজন দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। তাই অনেকেই ঘরে ওয়াই-ফাই রাউটার স্থাপন করেন। কিন্তু অনেক সময় রাউটার থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না।

বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হতে পারে রাউটারের ভুল অবস্থান। ভুল জায়গায় রাউটার রাখলে তা ইন্টারনেট সংযোগকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

নিচে তুলে ধরা হলো সেই স্থানগুলো, যেখানে রাউটার রাখা একেবারেই উচিত নয়:

১. বেসমেন্ট বা ঘরের কোণে
রাউটার সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ায়। যদি এটি ঘরের এক কোণে বা বেসমেন্টে রাখা হয়, তাহলে সিগন্যালের একটি বড় অংশ দেওয়ালে আটকে যায় বা বাইরে চলে যায়। এর ফলে ঘরের অন্যান্য অংশে সিগন্যাল দুর্বল হয় এবং গতি কমে যায়।

২. পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশে
কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাবপত্র (যেমন আলমারি বা শেল্ফ) ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করতে পারে। এই ধরনের বাধা সিগন্যালকে দুর্বল করে দেয় এবং ইন্টারনেটের গতি হ্রাস পায়।

৩. ইলেকট্রনিক যন্ত্রপাতির আশেপাশে
টিভি, মাইক্রোওয়েভ ওভেন, কর্ডলেস ফোন কিংবা ব্লুটুথ স্পিকারের মতো যন্ত্রপাতি রাউটারের সিগন্যালের সঙ্গে ‘সংঘর্ষ’ ঘটাতে পারে। এই ইলেকট্রনিক ডিভাইসগুলো একই ফ্রিকোয়েন্সিতে (২.৪ গিগাহার্টজ) কাজ করলে সিগন্যাল বাধাগ্রস্ত হয়। তাই রাউটার এসব ডিভাইস থেকে অন্তত তিন ফুট দূরে রাখা উচিত।

৪. বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারের ভিতরে
দৃষ্টিসীমার বাইরে রাখতে গিয়ে অনেকে রাউটার ক্যাবিনেট, আলমারি বা ড্রয়ারে রেখে দেন। এতে রাউটারের সিগন্যাল যথাযথভাবে ছড়াতে পারে না এবং সংযোগ দুর্বল হয়ে পড়ে। রাউটার সবসময় উন্মুক্ত স্থানে রাখা উচিত।

তাহলে রাউটার কোথায় রাখবেন?
দ্রুত ও স্থিতিশীল সংযোগের জন্য রাউটারের আদর্শ অবস্থান হলো:

বাড়ির কেন্দ্রীয় কোনো খোলা স্থান।

মাটির থেকে কিছুটা উঁচু জায়গা।

এমন স্থান, যেখানে বাধা কম ও সিগন্যাল ছড়াতে সুবিধা হয়।

ঠিক জায়গায় রাউটার স্থাপন করলেই মিলবে দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের অভিজ্ঞতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইন্টারনেট স্লো? যেসব স্থানে রাউটার রাখা একেবারেই উচিত নয়

আপডেট সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫