ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের দুই কর কর্মকর্তা বরখাস্ত, তিনজনকে অব্যাহতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ফিল্ডবুক ঘষামাজা করে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনায় দুই কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (২২ অক্টোবর) পৃথক চারটি আদেশে তাদের সাময়িক বরখাস্ত ও অব্যাহতি দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বরখাস্তদের মধ্যে রয়েছেন রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম ও উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন। আর দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন রাজস্ব বিভাগের হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রাণী দে ও আহসান উল্লাহ।

বরখাস্তের আদেশে বলা হয়, নগরীর দুটি প্রতিষ্ঠানের রাজস্ব আদায়ে ফিল্ডবুকে ঘষামাজা করে টাকার অঙ্ক কমানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। এক আদেশে উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে— তিনি ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার স্থলে ফিল্ডবুকে প্রথম সংখ্যা ‘২’ মুছে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা দেখান।

আরেক আদেশে কর কর্মকর্তা নুরুল আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে— তিনি একটি প্রতিষ্ঠানের ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার স্থলে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা এবং অন্য প্রতিষ্ঠানের ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকার স্থলে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখিয়ে রাজস্ব আদায় করেন।

উভয় আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তারা খোরাকি ভাতা পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের দুই কর কর্মকর্তা বরখাস্ত, তিনজনকে অব্যাহতি

আপডেট সময় ০৪:৪২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫