ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, অন্তত ৪২ জনের প্রাণহানি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত ৪২ জন। বুধবার (২২ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তেলবাহী গাড়িটি। এতে গুরুতর আহত হয়েছে আরও অর্ধশতাধিক। খবর, বিবিসি’র।

নিয়ন্ত্রণ হারানোর কিছু সময় পরই আগুনের সূত্রপাত। তবে, গ্রামবাসীরা উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে ছিটকে রাস্তায় পড়ে থাকা জ্বালানি সংগ্রহ করতে ছুটে গেলে হঠাৎই বিস্ফোরিত হয় গাড়িটি। যার ফলে ভয়াবহ আগুন লেগে তাদের গ্রাস করে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় অন্তত আরও ৫২ জন। আগুন নিয়ন্ত্রণে তৎপর হয় ফায়ার সার্ভিস।

হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। ঘটনাটি নিশ্চিত করে দেশটির কেন্দ্রীয় সড়ক নিরাপত্তা সংস্থা।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ উমারু বাগো এই ঘটনাকে ‘উদ্বেগজনক, দুর্ভাগ্যজনক এবং করুণ’ বলে বর্ণনা করে জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মূলত রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়া সড়কে ভারী যানবাহন চলাচলই দুর্ঘটনার কারণ বলে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৫৩ জন নিহত হন। এমনকি চলতি বছরের জানুয়ারিতেও একই রকম দুর্ঘটনায় ৮০ জনের অধিক প্রাণ হারান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, অন্তত ৪২ জনের প্রাণহানি

আপডেট সময় ০৪:০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫