ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কোয়েস্ট বিডিসির বিনিয়োগ আড়ালে মানিলন্ডারিং, দুদকে অভিযোগ পাঠাবে বিএসইসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি (সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার) লিমিটেডের ২৪ কোটি ৯৫ লাখ টাকা বিনিয়োগের আড়ালে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে উঠে এসেছে।

কোম্পানিটির এ সংক্রান্ত অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ৯৭৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভা শেষে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ৫২ টাকা ২৫ পয়সা দরে মোট ২৪ কোটি ৯৫ কোটি টাকা বিনিয়োগ করে কোয়েস্ট বিডিসি। এই বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার মূল্যায়ন করেছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ইরশাদ হোসেন, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলাম।

বিএসইসি জানিয়েছে, ওই শেয়ার মূল্যায়নেরে মাধ্যমে উল্লেখিত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কোয়েস্ট বিডিসি থেকে ২৪ কোটি ৯৫ লাখ টাকা থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডে হস্তান্তর করেছে। ওই লেনদেনে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে বলে বিএসইসির প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুদককে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কোয়েস্ট বিডিসির বিনিয়োগ আড়ালে মানিলন্ডারিং, দুদকে অভিযোগ পাঠাবে বিএসইসি

আপডেট সময় ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫