ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এনআইডি পেতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে উপচে পড়া ভিড়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

অক্টোবরের পরও প্রতিদিন জাতীয় পরিচয়পত্র দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক।

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র-এনআইডি পেতে প্রতিদিন কয়েক শ মানুষ ভিড় করছেন নিউ ইয়র্ক কনসাল জেনারেল কার্যালয়ে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে যারা এনআইডি পাবেন, তারাই শুধু এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

কর্মদিবসগুলোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও এখন অতিরিক্ত ভিড় থাকে নিউ ইয়র্কের কনসাল জেনারেল কার্যালয়ে। গত তেসরা অক্টোবর জাতীয় পরিচয়পত্র প্রদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে প্রতিদিনই অ্যামেরিকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকরা জড়ো হচ্ছেন এনআইডি পেতে।

অনলাইনে আবেদন করে প্রিন্টেড কপি হাতে করে নিয়ে এলেই আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান করানো হচ্ছে লং আইল্যান্ড সিটির কনসাল জেনারেল কার্যালয়ে।

প্রতিদিন অনলাইনে ৫০ জন এবং ফিজিক্যালি কনস্যুলেটে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৫০ জনের আবেদন করার সুযোগ রয়েছে। বয়স্ক নাগরিকরা পাচ্ছেন অগ্রাধিকার।

দীর্ঘক্ষণ অপেক্ষা করে কাঙ্ক্ষিত এনআইডি পেয়ে খুশি বাংলাদেশিরা।

এখন পর্যন্ত প্রায় দেড় হাজার জনের নিবন্ধন সম্ভব হয়েছে। ৩১ অক্টোবরের পরও নিয়মিত এনআইডি প্রদান করা হবে। তাই তাড়াহুড়ো না করে নাগরিকরা এনআইডি নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল।

যাদের সন্তান অ্যামেরিকায় জন্ম নিয়েছেন, কিন্তু মা-বাবা বাংলাদেশি নাগরিক, তারাও সন্তানদের জন্য জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন।

গেল সপ্তাহের শনি ও রবিবারও কনস্যুলেট জেনারেল খোলা রেখে এনআইডি সেবা দেওয়া হয়। প্রতিদিন রাত আটটা পর্যন্ত কাজ করে কনসাল জেনারেল অফিসের কর্মকর্তারা অধিকসংখ্যক মানুষকে এনআইডি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এনআইডি পেতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে উপচে পড়া ভিড়

আপডেট সময় ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫