ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে কুদ্দুস মিয়া (৪৫) নামের এক কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই গৃহবধূর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় ওই কবিরাজের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কবিরাজ কুদ্দুস মিয়া উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে। মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ জুন সকালে ওই গৃহবধূ তার ছোট বোনের জিন ছাড়াতে কুদ্দুস কবিরাজের বাড়িতে যান। চিকিৎসার একপর্যায়ে কবিরাজ নানা কৌশলে গৃহবধূকে নিজের বসতঘরের একটি কক্ষে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন।

ধর্ষণের সময় কুদ্দুস মিয়া ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূর কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়া দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সম্প্রতি আবারও মোটা অঙ্কের টাকা দাবি করলে গৃহবধূ তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস মিয়া তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনসহ বিভিন্ন মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ভুক্তভোগী ওই গৃহবধূর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযুক্ত কবিরাজ কুদ্দুস মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের এক মেয়ে অসুস্থ ছিল, আমার কাছে চিকিৎসা করিয়েছিল। কিন্তু দুই মাস আগে তারা এ ধরনের অভিযোগ নিয়ে গ্রামে আসে, তখন আমি কক্সবাজারে ছিলাম। আমার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

আপডেট সময় ১২:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫