ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৬১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করেন: জরিপ Logo ঢাবিতে চা-শ্রমিকদের বঞ্চনার চিত্র তুলে ধরল নাটক ‘১৭০ টাকা’ Logo ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের Logo মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমানবাহী রণতরী Logo আমিও শ্রমিক পরিবার থেকে এসে সংসদে প্রতিনিধিত্ব করছি : হান্নান মাসউদ Logo অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের অভিযানে আইআরজিসির ১৪ সদস্য নিহত Logo ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি Logo লাকসামে বাল্যবিবাহ বন্ধে ছুটে গেলেন এমপি নিজেই Logo অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা Logo আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান

শেখ হাসিনা বিহীন দেশ ভালো চলছে না, দেখাতেই নাশকতা ঘটতে পারে: রিজভী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারও কালো হাত আছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা-বিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না, এমন দেখানোর জন্যই নাশকতার ঘটনা ঘটতে পারে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কেউ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি। এটা ছাড়া গণতন্ত্র এগোবে না। ফ্যাসিস্টের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথচলা আমরা অর্জন করেছি। জনগণ যাকে নির্বাচিত করবে, তার দায়িত্ব হলো সমাজ ও দেশকে নিঃসংকোচ করা। বিএনপি সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে।

সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ইস্যুতে রিজভী বলেন, পিআর হলো জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা, বিভ্রান্তি সৃষ্টি এবং জনগণের মনোযোগ অন্য দিকে সরিয়ে দেওয়া। জনগণ এটা কখনো মেনে নেবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

৬১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করেন: জরিপ

শেখ হাসিনা বিহীন দেশ ভালো চলছে না, দেখাতেই নাশকতা ঘটতে পারে: রিজভী

আপডেট সময় ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারও কালো হাত আছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা-বিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না, এমন দেখানোর জন্যই নাশকতার ঘটনা ঘটতে পারে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কেউ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি। এটা ছাড়া গণতন্ত্র এগোবে না। ফ্যাসিস্টের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথচলা আমরা অর্জন করেছি। জনগণ যাকে নির্বাচিত করবে, তার দায়িত্ব হলো সমাজ ও দেশকে নিঃসংকোচ করা। বিএনপি সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে।

সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ইস্যুতে রিজভী বলেন, পিআর হলো জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা, বিভ্রান্তি সৃষ্টি এবং জনগণের মনোযোগ অন্য দিকে সরিয়ে দেওয়া। জনগণ এটা কখনো মেনে নেবে না।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481