ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নিউ জার্সিতে তিন গাড়ির দুর্ঘটনায় ৪ তরুণ নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

কার্নিস পয়েন্ট টাউনশিপের মাইলফলক ১.৩-এর কাছে একটি টোলপ্লাজার দক্ষিণমুখী অংশে রাত ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিউ জার্সির সালেম কাউন্টিতে রবিবার শুরুর সময়ে তিনটি গাড়ির দুর্ঘটনায় চার তরুণ নিহত হয়েছেন।

নিউ জার্সি স্টেইট পুলিশ জানায়, কলোরাডোর ওয়েস্টমিনস্টারের বাসিন্দা ৪১ বছর বয়সী ক্রিস্টোফার নেফ টোলপ্লাজার সড়ক ধরে ডজ পিকআপ ট্রাক নিয়ে উত্তরের দিকে যাচ্ছিলেন। ওই সময় নিউ জার্সির লেকউডের ১৯ বছর বয়সী ইয়াকভ কিলবার্গ মাজদা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভিতে তিন যাত্রীকে সঙ্গে নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, মাইলফলকের কাছে পিকআপের সঙ্গে এসইউভির সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর কিলবার্গের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় ফ্রেইটলাইনারের ট্রাক্টর-ট্রেইলার।

দুর্ঘটনায় কিলবার্গ ও তার গাড়িতে থাকা যাত্রীরা নিহত হন।

প্রাণ হারানো যাত্রীরা হলেন নিউ জার্সির লেকউডের বাসিন্দা ১৮ বছর বয়সী অ্যাহারন লেবোভিটস ও ১৮ বছরের শ্লোমো কোহেন এবং নিউ ইয়র্কের ফলসবার্গের ১৮ বছর বয়সী চেইম গ্রসম্যান।

পুলিশ জানায়, দুর্ঘটনায় মারাত্মক আহত হন পিকআপের চালক নেফ, তবে ট্রাক্টর-ট্রেইলারের চালক আঘাত পাননি।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এর কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নিউ জার্সিতে তিন গাড়ির দুর্ঘটনায় ৪ তরুণ নিহত

আপডেট সময় ০৮:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫