ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পদ্মা সেতুতে ইটিসি চালু হওয়ায় টোল পরিশোধ আরও দ্রুত ও ডিজিটাল হয়েছে: সেতু সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাশলেস, টোল কালেক্টরবিহীন ননস্টপ ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা (ইটিসি) চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের টোল পরিশোধ প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে।

বর্তমানে বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ এবং মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ এর মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। ব্যবহারকারীরা বিকাশ অ্যাপে গিয়ে “টোল” অপশনের অধীনে “মোটরযান নিবন্ধন করুন” এ প্রবেশ করে গাড়ির নম্বর এবং চেসিস নম্বরের শেষ চারটি সংখ্যা প্রদান করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সফল নিবন্ধনের পর একটি ইকপাস আইডি (Ekpass ID) এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে।

এই ইকপাস আইডি ব্যবহার করে বিকাশ অ্যাপের “বিল পরিশোধ” অপশনের “ডি-টোল টপ-আপ” সেবার মাধ্যমে রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার নিকটবর্তী নিবন্ধন বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে যানবাহন ইটিসি লেন ব্যবহার করে ঘণ্টায় কমপক্ষে ৩০ কিলোমিটার গতিতে নির্বিঘ্নে সেতু পার হতে পারবে।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর ইটিসি ব্যবস্থার লাইভ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে এই সেবার পরিসর বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে ইটিসি ব্যবস্থার মাধ্যমে ১ হাজার ৮১৪টি যানবাহন পারাপার হয়েছে এবং ৩৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা টোল আদায় সম্পন্ন হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর বিশেষ নির্দেশনা ও দিকনির্দেশনায় পদ্মা সেতুতে এই ইটিসি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। এটি দেশের টোল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সময়, জ্বালানি ও মানবসম্পদের অপচয় হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ভবিষ্যতে আরও বিভিন্ন আর্থিক অ্যাপ এই সেবার আওতায় যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই (a2i) কার্যক্রম পরিচালনা করছে এবং নতুন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্তির কাজ অব্যাহত রয়েছে।

এই টোল কালেক্টরবিহীন ননস্টপ ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা চালুর মাধ্যমে পদ্মা সেতু ব্যবহারকারীরা এখন দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে টোল পরিশোধ করতে পারবেন—যা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় এক যুগান্তকারী পদক্ষেপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পদ্মা সেতুতে ইটিসি চালু হওয়ায় টোল পরিশোধ আরও দ্রুত ও ডিজিটাল হয়েছে: সেতু সচিব

আপডেট সময় ১১:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫