ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

রোববার থেকে যদি কোনো সংবাদপত্র (এর অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয়, তবে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচারের প্রবণতা বেড়েছে।

এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে সরকার।

এ ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পক্ষকে আগেও একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজের মাধ্যমে সতর্ক করেছে সরকার। তবুও কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়া বা বেটিং সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার অব্যাহত থাকায় এবার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা এসেছে।

সরকারি সতর্কতার পর ইতোমধ্যে ক্রিকইনফো, জনকণ্ঠ, ঢাকা পোস্টসহ বেশ কয়েকটি অনলাইন মাধ্যম ও পত্রিকা তাদের গুগল অ্যাডসেন্স ও বিজ্ঞাপন নীতি পরিবর্তন করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

কঠোর নির্দেশনা জারি / অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার

এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।

সরকার আশা করছে, সব গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপন সংস্থা এ নির্দেশনা মেনে দেশের সাইবার পরিবেশকে নিরাপদ রাখতে সহযোগিতা করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

আপডেট সময় ১০:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫