ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম Logo মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম Logo ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়, ঝুম বৃষ্টি Logo ঈদে হাসপাতালগুলোতে বিশেষ সতর্কতা জারি Logo হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক Logo ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই Logo আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বিকট বিস্ফোরক অস্ত্র ব্যবহার করছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র Logo লারিজানির হত্যাকাণ্ড যুদ্ধ থেকে ট্রাম্পের বের হওয়ার পথ কঠিন করবে: বিশ্লেষক Logo ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

১২ বছরে ঢাকা বিমানবন্দরে আগুনের যত ঘটনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

গত ১২ বছরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার আগুনের ঘটনা ঘটেছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে এমন পুনরাবৃত্ত ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন করে উদ্বেগ।

২০১৩ সালের ৫ এপ্রিল কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশের একটি গুদামে আগুন লাগে। সেই সময়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি।

২০১৫ সালের ২০ ডিসেম্বর সকালে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দপ্তরে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটে। সৌভাগ্যবশত দ্রুত আগুন নিভিয়ে ফেলা হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

২০১৭ সালের ১১ আগস্ট বিমানবন্দরের মূল ভবনের ২ নম্বর টার্মিনালের তৃতীয় তলায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত হয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিস থেকে।

২০২২ সালের ১৪ ডিসেম্বর নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ শনিবার (১৮ অক্টোবর) আবার আগুন লাগে বিমানবন্দরে। এবার আগুন লাগে বিমানবন্দরে কার্গো ভিলেজে।

অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন—দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিতে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কিনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান তিনি।

আজ দুপুর আড়াইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে বলে জানা যায়।

এ অগ্নিকাণ্ডের বিষয়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। হঠাৎ করেই সেখানে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১২ বছরে ঢাকা বিমানবন্দরে আগুনের যত ঘটনা

আপডেট সময় ০৯:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

গত ১২ বছরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার আগুনের ঘটনা ঘটেছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে এমন পুনরাবৃত্ত ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন করে উদ্বেগ।

২০১৩ সালের ৫ এপ্রিল কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশের একটি গুদামে আগুন লাগে। সেই সময়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি।

২০১৫ সালের ২০ ডিসেম্বর সকালে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দপ্তরে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটে। সৌভাগ্যবশত দ্রুত আগুন নিভিয়ে ফেলা হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

২০১৭ সালের ১১ আগস্ট বিমানবন্দরের মূল ভবনের ২ নম্বর টার্মিনালের তৃতীয় তলায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত হয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিস থেকে।

২০২২ সালের ১৪ ডিসেম্বর নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ শনিবার (১৮ অক্টোবর) আবার আগুন লাগে বিমানবন্দরে। এবার আগুন লাগে বিমানবন্দরে কার্গো ভিলেজে।

অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন—দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিতে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কিনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান তিনি।

আজ দুপুর আড়াইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে বলে জানা যায়।

এ অগ্নিকাণ্ডের বিষয়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। হঠাৎ করেই সেখানে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481