ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বেরিং প্রণালিতে ‘পুতিন-ট্রাম্প রেলপথ’ নির্মাণের প্রস্তাব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ প্রতিনিধি দিমিত্রিয়েভ বৃহস্পতিবার এ প্রস্তাব পেশ করেন।

রাশিয়া ও অ্যামেরিকার মধ্যে সংযোগ স্থাপন, একসঙ্গে প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান এবং দুই দেশের ঐক্যের প্রতীক হিসেবে বেরিং প্রণালির নিচ দিয়ে ‘পুতিন-ট্রাম্প রেলপথ‘ নির্মাণের প্রস্তাব দিয়েছেন রুশ কূটনৈতিক কিরিল দিমিত্রিয়েভ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ প্রতিনিধি দিমিত্রিয়েভ বৃহস্পতিবার এ প্রস্তাব পেশ করেন।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-আরডিআইএফের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান এ ব্যক্তি তার প্রস্তাব পরিকল্পনায় জানান, ৭০ মাইল দীর্ঘ এ রেলপথটি তৈরি করতে আট বছরের কম সময় লাগতে পারে। প্রযুক্তি উদ্যক্তা ও ব্যবসায়ী ইলন মাস্কের প্রতিষ্ঠান ‘দ্য বোরিং কোম্পানি’র অধীনে রেলপথটি তৈরি করতে সম্ভাব্য খরচ হবে আট বিলিয়ন ডলার।

এশিয়া ও উত্তর অ্যামেরিকাকে আলাদা করা জলপথ বেরিং প্রণালির সবচেয়ে সরু অংশটি রাশিয়ার চুকোৎকা অঞ্চল ও অ্যামেরিকার আলাস্কা অঞ্চলকে আলাদা করে রেখেছে।

প্রণালির মাঝখানে আছে দুটি দ্বীপপুঞ্জ, যার একটি রুশ মালিকানাধীন ও অন্যটি অ্যামেরিকার। দুই পাশে রাশিয়া ও অ্যামেরিকার দূরত্ব মাত্র ২ দশমিক ৪ মাইল।

বেরিং প্রণালির মাধ্যমে রাশিয়া ও অ্যামেরিকার সংযোগ স্থাপনের স্বপ্ন প্রায় ১৫০ বছরের পুরোনো।

এ প্রসঙ্গে দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় বলেন, ‘বেরিং প্রণালির মাধ্যমে অ্যামেরিকা-রাশিয়াকে যুক্ত করার চিন্তা ১৯০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সাইবেরিয়া-আলাস্কা রেলপথ নির্মাণ পরিকল্পনারই প্রতিফলন। আরডিআইএফ অ্যামেরিকা-কানাডা-রাশিয়া-চীন রেলপথ নির্মাণ প্রস্তাবসহ এখন পর্যন্ত পরিকল্পিত সব প্রস্তাবই যাচাই করেছে। এর মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তাবেই আমরা সায় দেব।’

এরই মধ্যে দিমিত্রিয়েভের এ ইচ্ছার কথা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কানে পৌঁছেছে।

ওয়াশিংটনে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকালে সাংবাদিকরা তাকে রুশ কূটনীতিকের এ প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করেন।

ট্রাম্প প্রস্তাবটিকে আকর্ষণীয় বলে মন্তব্য করেন।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শিগগিরই তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন। এ ঘোষণার পরপরই সমুদ্র পথে রাশিয়া-অ্যামেরিকা রেলপথ নির্মাণের প্রস্তাব দেন দিমিত্রিয়েভ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বেরিং প্রণালিতে ‘পুতিন-ট্রাম্প রেলপথ’ নির্মাণের প্রস্তাব

আপডেট সময় ০৮:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫