ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন আজ থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এর জন্য প্রতি বিষয়ে ফি লাগবে ১৫০ টাকা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। পুনর্নিরীক্ষণ আবেদন শুধু অনলাইন মাধ্যমেই গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। এরপর আবেদনকারীকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফল দেখতে পারবেন। এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। প্রদেয় ফি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদন জমা দিতে হবে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে। প্রয়োজনে ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করা যাবে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে। তবে একবার ফি পরিশোধের পর আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরৎ দেওয়া হবে না।

এর আগে ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটে বা মোবাইল ফোন থেকে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ

আপডেট সময় ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫