ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের চিকিৎসায় স্বর্ণ পাঠাবে কলম্বিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

গাজার পুনর্গঠনে সহায়তার জন্য নজিরবিহীন এক মানবিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি জানিয়েছেন, দেশটির মাদক পাচারকারীদের কাছ থেকে জব্দ করা সোনা আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যবহারের জন্য পাঠানো হবে।

কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানাতেই পেত্রো সরকারের এই সিদ্ধান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)–এ এক পোস্টে প্রেসিডেন্ট পেত্রো বলেন, “আমি ন্যাশনাল এজেন্সি ফর অ্যাসেট ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছি যে, গাজার আহত শিশুদের চিকিৎসার জন্য মাদক নেটওয়ার্ক থেকে জব্দ করা সোনা পাঠানো হোক।”

তিনি আরও জানান, কলম্বিয়া জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব জমা দেবে, যেখানে গাজা পুনর্নির্মাণ ও যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা বজায় রাখতে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানানো হবে।

কলম্বিয়ার অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল এজেন্সি ফর অ্যাসেট ম্যানেজমেন্ট (SAE) ইতোমধ্যে প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়া পরীক্ষা শুরু করেছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, “এই উদ্যোগ কলম্বিয়ার মানবিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতিফলন।”

জাতিসংঘের সর্বশেষ অনুমান অনুযায়ী, গাজা পুনর্নির্মাণে ৭০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। এর মধ্যে শুধুমাত্র প্রথম তিন বছরের পুনর্গঠন ব্যয়ে প্রায় ২০ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের চিকিৎসায় স্বর্ণ পাঠাবে কলম্বিয়া

আপডেট সময় ০৩:৪৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫