ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পুতিন-জেলেনস্কির ‘ঘৃণা’ যুদ্ধ বন্ধের প্রধান বাধা: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার গভীর ‘ঘৃণা’ই ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) এক নৈশভোজে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভেবেছিলাম আমরা একটা চুক্তিতে পৌঁছেছি। দুই নেতার (পুতিন ও জেলেনস্কি) মধ্যে ঘৃণাটা অনেক বেশি, এবং সেটাই বড় বাধা—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম দুই মাস আগে একটা সমাধান হয়ে গেছে। ভাবা যায়? আমি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করেছি, অথচ এই দুজনকে বোঝাতে পারছি না! তবে আমি বিশ্বাস করি, আমরা এটা পারব।’

ট্রাম্প জানান, এই যুদ্ধ তিনি এক সপ্তাহের মধ্যেই শেষ করতে পারতেন। কিন্তু এখন সেটা চতুর্থ বছরে গড়িয়েছে।

রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এটা পুতিনের ভাবমূর্তিকে ভালো দেখায় না। আমরা শুধু চাই পুতিন এই যুদ্ধ থামান। ইউক্রেনীয়দের হত্যা বন্ধ করুন, রাশিয়ানদের মৃত্যু বন্ধ করুন। আবার বলছি, এটা তাকে ভালো দেখায় না। এটা এমন এক যুদ্ধ, যা তিনি এক সপ্তাহে জিততে পারতেন, কিন্তু এখন সেটা চতুর্থ বছরে গড়িয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পুতিন-জেলেনস্কির ‘ঘৃণা’ যুদ্ধ বন্ধের প্রধান বাধা: ট্রাম্প

আপডেট সময় ০৩:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫