ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পেসার মারুফা আক্তার এইচএসসি পরীক্ষায় ফেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।

এবারের পরীক্ষায় দেশের বেশ কয়েকজন ক্রীড়াবিদ অংশ নেন, তাদের মধ্যে ছিলেন জাতীয় নারী দলের পেসার মারুফা আক্তারও।

বর্তমানে তিনি ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। সেখানেই পরীক্ষার ফল হাতে পেয়ে হতাশার খবর পেলেন তিনি—এক বিষয়ে ফেল করেছেন এই তরুণী তারকা।

বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানান, “ভূগোল বিষয়ে মারুফা অনুত্তীর্ণ হয়েছেন। আমরা ইতোমধ্যে বোর্ডের কাছে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।”

এ বছর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে বাস্কেটবল খেলোয়াড় শাহরিয়ার সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। বাকি পাঁচজন হলেন টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পেসার মারুফা আক্তার এইচএসসি পরীক্ষায় ফেল

আপডেট সময় ০৩:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫