ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির Logo নাড়ির টানে শেকড়ে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ

‘অভ্যুত্থানের ষড়যন্ত্র’, সিআইএকে ভেনেজুয়েলায় ‘গোপন অভিযানের’ অনুমতি ট্রাম্পের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ক্যারিবীয় সাগরে সাম্প্রতিক সংঘাতের মধ্যে তিনি দেশটির ভেতরে স্থল হামলারও ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ভেনেজুয়েলায় গোপন অভিযানের জন্য তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে (সিআইএ) অনুমোদন দিয়েছেন বলে বুধবার স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার নৌযানে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এসব হামলার পর ওয়াশিংটন ও কারাকাসের উত্তেজনা বেড়ে গেছে এবং তার প্রশাসন এখন দেশটির ভেতরে স্থল অভিযান চালানোর বিষয়টিও বিবেচনা করছে।

আল জাজিরা বলছে, বুধবার ট্রাম্প শীর্ষস্থানীয় আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে এক সাংবাদিক নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত সিআইএ-সম্পর্কিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে জানতে চান, “আপনি কেন সিআইএকে ভেনেজুয়েলায় পাঠানোর অনুমোদন দিয়েছেন?”

এর জবাবে ট্রাম্প বলেন, “আসলে দুটি কারণে এই অনুমোদন দিয়েছি। প্রথমত, তারা তাদের কারাগারের কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে”। দ্বিতীয় কারণ হিসেবে তিনি ভেনেজুয়েলার মাদক পাচারের ভূমিকার কথা উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে ঢুকছে। বেশিরভাগই সাগরপথে আসে। তবে এবার আমরা স্থলপথেও তাদের ঠেকাব।” ভেনেজুয়েলার প্রতি ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান অবশ্য নতুন নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও ট্রাম্প একই অবস্থানে ছিলেন চলমান। এছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা উভয়ই ক্যারিবীয় সাগরে সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। আর এটিই নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

ভেনেজুয়েলা সরকার অবশ্য ট্রাম্পের এই বক্তব্য ও সিআইএ’র গোপন অভিযান চালানোর অনুমোদনের কড়া সমালোচনা করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে বলেও অভিযোগে অভিযোগ করেছে দেশটি।

দেশটির প্রেসিডেন্ট মাদুরোর প্রশাসন এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ন্যায্যতা তৈরি করা এবং শেষ পর্যন্ত দেশটির প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া।”

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে সরাসরি জিজ্ঞাসা করেন, “সিআইএ কি মাদুরোকে অপসারণের অনুমোদন পেয়েছে?”জবাবে ট্রাম্প কিছুটা হাস্যরস করে উত্তর দেন। তিনি বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে হাস্যকর হবে। প্রশ্নটা অযৌক্তিক নয়, কিন্তু আমি যদি উত্তর দিই, সেটা হাস্যকর হবে না?”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা

‘অভ্যুত্থানের ষড়যন্ত্র’, সিআইএকে ভেনেজুয়েলায় ‘গোপন অভিযানের’ অনুমতি ট্রাম্পের

আপডেট সময় ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ক্যারিবীয় সাগরে সাম্প্রতিক সংঘাতের মধ্যে তিনি দেশটির ভেতরে স্থল হামলারও ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ভেনেজুয়েলায় গোপন অভিযানের জন্য তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে (সিআইএ) অনুমোদন দিয়েছেন বলে বুধবার স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার নৌযানে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এসব হামলার পর ওয়াশিংটন ও কারাকাসের উত্তেজনা বেড়ে গেছে এবং তার প্রশাসন এখন দেশটির ভেতরে স্থল অভিযান চালানোর বিষয়টিও বিবেচনা করছে।

আল জাজিরা বলছে, বুধবার ট্রাম্প শীর্ষস্থানীয় আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে এক সাংবাদিক নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত সিআইএ-সম্পর্কিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে জানতে চান, “আপনি কেন সিআইএকে ভেনেজুয়েলায় পাঠানোর অনুমোদন দিয়েছেন?”

এর জবাবে ট্রাম্প বলেন, “আসলে দুটি কারণে এই অনুমোদন দিয়েছি। প্রথমত, তারা তাদের কারাগারের কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে”। দ্বিতীয় কারণ হিসেবে তিনি ভেনেজুয়েলার মাদক পাচারের ভূমিকার কথা উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে ঢুকছে। বেশিরভাগই সাগরপথে আসে। তবে এবার আমরা স্থলপথেও তাদের ঠেকাব।” ভেনেজুয়েলার প্রতি ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান অবশ্য নতুন নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও ট্রাম্প একই অবস্থানে ছিলেন চলমান। এছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা উভয়ই ক্যারিবীয় সাগরে সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। আর এটিই নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

ভেনেজুয়েলা সরকার অবশ্য ট্রাম্পের এই বক্তব্য ও সিআইএ’র গোপন অভিযান চালানোর অনুমোদনের কড়া সমালোচনা করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে বলেও অভিযোগে অভিযোগ করেছে দেশটি।

দেশটির প্রেসিডেন্ট মাদুরোর প্রশাসন এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ন্যায্যতা তৈরি করা এবং শেষ পর্যন্ত দেশটির প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া।”

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে সরাসরি জিজ্ঞাসা করেন, “সিআইএ কি মাদুরোকে অপসারণের অনুমোদন পেয়েছে?”জবাবে ট্রাম্প কিছুটা হাস্যরস করে উত্তর দেন। তিনি বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে হাস্যকর হবে। প্রশ্নটা অযৌক্তিক নয়, কিন্তু আমি যদি উত্তর দিই, সেটা হাস্যকর হবে না?”

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481