ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আফগানিস্তানে বিস্ফোরণে ৫ জন নিহত, আহত ৩৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বুধবার সন্ধ্যা থেকে পাকিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এ ঘটনা ঘটে।

আফগানিস্তানে হাসপাতালটির জরুরি বিভাগের কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক এক বিবৃতিতে বলেন, আমারা অ্যাম্বুলেন্সে নিয়ে আসা আহত মানুষ পাচ্ছি। আমরা জানতে পেরেছি, আমাদের হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণ ঘটেছে।

দেজান প্যানিক আরও জানান, এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ জন আমাদের হাসপাতালে এসেছে। তবে দুর্ভাগ্যবশত পাঁচজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।

এর আগে, কাবুলে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান বার্তা সংস্থা এএফপির সাংবাদিক। তিনি জানান, কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখেছেন এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভাঙা কাচে রাস্তা ভরে গেছে।

অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। জটিল, তবে সমাধানযোগ্য এই অচলাবস্থার সমাধান খুঁজতে উভয় দেশই আলোচনার মাধ্যমে আন্তরিক প্রচেষ্টা চালাবে।

মঙ্গলবার রাতভর আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা স্পিন বোলদাক ও পাকিস্তানের চামান জেলার প্রত্যন্ত সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষে কয়েকজন নিহত ও আহত হয়। উভয় পক্ষই সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আফগানিস্তানে বিস্ফোরণে ৫ জন নিহত, আহত ৩৫

আপডেট সময় ০১:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫