ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইরানের সঙ্গে চুক্তি তখনই হবে, যখন তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে’ Logo এনসিপির তিন নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Logo এটাই কি গণতন্ত্র, এটাই কি বাংলাদেশ—সাদিক কায়েমের প্রশ্ন Logo সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি Logo দুর্গাপুরের উন্নয়নে পরিকল্পনা ঘোষণা করলেন ডেপুটি স্পিকার Logo ছাত্রদলের লাঠিয়াল বাহিনীর হাতে রামদা, চাপাতি দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে: সাদিক কায়েম Logo প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, জবি ছাত্রদলের প্রতিবাদ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ Logo ফকিরহাটে অসদুপায় অবলম্বনে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার Logo শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

ইনু বললেন আর দেখা হবে না, দীপু মনি বলেন বুকে সাহস রাখেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে আন্দোলন দমনে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় আজ বুধবার (১৫ আগস্ট) ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলার প্রতিবেদন দাখিলের জন্য শুনানি শেষে কাঠগড়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে বলেন, ‘আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না।’ জবাবে দীপু মনি বলেন, ‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাঠগড়ায় আজ সাবেক এই দুই মন্ত্রীর মধ্যে এসব কথা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এদিন এসব মামলায় ৪৫ আসামির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী

আজ শুনানি শেষে কাঠগড়ায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে বলেন, ‘আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। আমার মামলা ট্রাইব্যুনাল-২ এ নিয়ে গেছে।’ জবাবে মন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘চিন্তা করবেন না ভাই। আল্লাহ ভরসা। বুকে বল রাখেন, মনোবল হারাবেন না।’

এ সময় সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেন, ‘এভাবে ওঠানো-নামানোর নাটক কবে শেষ হবে এদের?’

এসব মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন—সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক–ই–ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজ সকালে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কড়া নিরাপত্তায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২০ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আজ ১৫ অক্টোবরের মধ্যে দাখিল করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আদালত তা মঞ্জুর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

‘ইরানের সঙ্গে চুক্তি তখনই হবে, যখন তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে’

ইনু বললেন আর দেখা হবে না, দীপু মনি বলেন বুকে সাহস রাখেন

আপডেট সময় ০৮:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

জুলাই-আগস্টে আন্দোলন দমনে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় আজ বুধবার (১৫ আগস্ট) ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলার প্রতিবেদন দাখিলের জন্য শুনানি শেষে কাঠগড়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে বলেন, ‘আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না।’ জবাবে দীপু মনি বলেন, ‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাঠগড়ায় আজ সাবেক এই দুই মন্ত্রীর মধ্যে এসব কথা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এদিন এসব মামলায় ৪৫ আসামির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী

আজ শুনানি শেষে কাঠগড়ায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে বলেন, ‘আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। আমার মামলা ট্রাইব্যুনাল-২ এ নিয়ে গেছে।’ জবাবে মন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘চিন্তা করবেন না ভাই। আল্লাহ ভরসা। বুকে বল রাখেন, মনোবল হারাবেন না।’

এ সময় সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেন, ‘এভাবে ওঠানো-নামানোর নাটক কবে শেষ হবে এদের?’

এসব মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন—সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক–ই–ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজ সকালে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কড়া নিরাপত্তায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২০ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আজ ১৫ অক্টোবরের মধ্যে দাখিল করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আদালত তা মঞ্জুর করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481