হাইভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আর তার এই নিয়োগ ঘিরেই ফুটবলবিশ্বে নতুন করে শুরু হয়েছে আলোচনা, সামনে এসেছে মাঠ ও মাঠের বাইরের কিছু পুরনো বিতর্ক। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস খবরটি নিশ্চিত করেছে।
২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও অপ্রত্যাশিত ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে রেফারির দায়িত্বে ছিলেন এই স্লোভেনিয়ান। কাতার বিশ্বকাপের ওই ম্যাচের পর আলবিসেলেস্তেরা আর কোনো ম্যাচ হারেনি। ফলে, ফাইনালের মঞ্চে আবারও তাকে দেখে কিছুটা হলেও নড়েচড়ে বসছেন মেসি-বাহিনী।
৪৬ বছর বয়সী স্লাভকো ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুরু থেকেই অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ভিনচিচ। তার দাবি ছিল, তিনি শুধু একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। কথিত পতিতাবৃত্তি চক্রের মূল হোতা তিয়ানা ম্যাকসিমোভিচের সঙ্গে একই টেবিলে বসা থাকায় তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।
আগামী রবিবারের ফাইনালে ভিনচিচের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। আর চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্দানের আধহাম মাখাদমেহ। এখন দেখার বিষয়, মেগাফাইনালের তীব্র চাপ সামলে মাঠের রেফারি হিসেবে কতটা সফল হতে পারেন বিতর্কিত এই স্লোভেনিয়ান।

নিজস্ব সংবাদ : 

























