ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস Logo দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী Logo ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা ৭৯ শতাংশ মার্কিনির Logo ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন Logo স্পেনকে পেনাল্টি দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? Logo ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্ত\লসহ গ্রেপ্তার যুবক Logo ফ্রান্স ও স্পেনের শুরুর একাদশে কারা আছেন Logo ‘ফকল্যান্ড নয়, ফুটবলে মনোযোগ দিন’- ইংল্যান্ড ম্যাচের আগে বললেন আর্জেন্টাইন যোদ্ধারা Logo শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

‘ডিসেম্বরে দেশে ফিরবেন’ বলে এক সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই। শেখ হাসিনা এলে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ এই সরকার ইনসাফ নিশ্চিত করতে চায়।

জাহেদ উর রহমান বলেন, ‘তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন, তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি আমরা তো সেই চেষ্টাই করছি।’

শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন আমরা স্বাগত জানাব, বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

শেখ হাসিনার বিরুদ্ধে স্বচ্ছভাবে বিচার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়।

সরকার জনগনের মধ্যে গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির হিস্যা আছে। যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৬:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬