ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম আজকের দর্পণ-এর চিফ অ্যাডভাইজার এবং গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর সভাপতি ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী আগামী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রবাসে দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী গোলাপগঞ্জের উন্নয়ন, সুশাসন এবং আধুনিক, জনবান্ধব উপজেলা গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, গোলাপগঞ্জকে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে এগিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং প্রবাসী-স্থানীয় জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।

দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করলেও নিজ জন্মভূমির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের মাধ্যমে তিনি বিভিন্ন সময়ে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। একই সঙ্গে নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা আজকের দর্পণ-এর চিফ অ্যাডভাইজার হিসেবে গণমাধ্যমের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগের মাধ্যমে তিনি শিগগিরই তাঁর নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর প্রবাসী অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড এবং নেতৃত্বের গুণাবলি গোলাপগঞ্জের উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী

আপডেট সময় ১০:৪০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬