ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মহালছড়িতে বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেনাবাহিনী: ভ্রাম্যমাণ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যাকবলিত দুর্গত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দুর্ভোগ লাঘবে মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে বিশেষ ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে চলা টানা ভারী বর্ষণে মহালছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে দুর্গম ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষ চরম চিকিৎসাসংকটে পড়েন। এই পরিস্থিতিতে দুর্গতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দিচ্ছে।
​মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে দুর্গম এলাকার অনেক মানুষই যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই মানবিক সংকট বিবেচনা করে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফের নির্দেশনায় একটি বিশেষ ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
​তিনি আরও বলেন, “বন্যার কারণে যেসব এলাকার মানুষ হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছেন না, আমরা নদীপথে তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা নিশ্চিত করছি এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
​এদিকে চারদিকে থৈ থৈ পানির মধ্যে আকস্মিক চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গত এলাকার ভুক্তভোগীরা জানান, চারদিকে পানিবন্দি থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার কোনো উপায় ছিল না। সেনাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় এসে চিকিৎসা ও ওষুধ দিয়ে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও প্রসূতি মায়েরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মহালছড়িতে বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেনাবাহিনী: ভ্রাম্যমাণ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

আপডেট সময় ১২:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬