ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গণবিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় অবদান রাখছে: শিক্ষামন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ঐতিহ্য, শিক্ষা ও মানবিক মূল্যবোধের ধারাবাহিকতাকে নতুন করে উদযাপনের মধ্য দিয়ে আশুলিয়ায় অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘গণবিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। বেলুন উড্ডয়ন, বর্ণিল আনন্দ র‌্যালি, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয় বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসের ঐতিহ্যবাহী বাদামতলা প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণস্বাস্থ্যকেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই গণমানুষের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজমুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিষ্ঠানটির ভ‚মিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ-সদস্য মো. তমিজ উদ্দিন এবং সংসদ-সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গণবিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় অবদান রাখছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬