ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লেবাননে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

লেবাননের দক্ষীণাঞ্চলে শুক্রবার একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে দুজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে নাবাতিয়েহ জেলার চুকিন ও কফার দাজ্জাল শহরের উপকণ্ঠে আবর্জনা নামানোর সময় ড্রোনটি ওই গাড়িটিতে আঘাত করে। এ ঘটনায় আহত দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এ ছাড়া দেশটির মারজায়ুন জেলার সীমান্তবর্তী শহর খিয়ামে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে সারারাত ধরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা আশপাশের এলাকাকে কাঁপিয়ে তুলেছে বলে সংস্থাটি জানায়।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশটির সেনাপ্রধান রোডলফ হাইকালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন দুই শীর্ষ কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকায় উদ্ভূত পরিস্থিতি এবং সম্ভাব্য করণীয় নিয়েও মতবিনিময় হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লেবাননে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল

আপডেট সময় ১২:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬