ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দুই ম্যাচ নিষিদ্ধ নির্ভরযোগ্য ইংলিশ ডিফেন্ডার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের নির্ভরযোগ্য রাইটব্যাক জারেল কোয়ানসাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি। ইংল্যান্ড সেমিফাইনালে গেলেও তাকে পাবে না।

কোয়ানসা শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর ডিফেন্ডার জেসুস গেরাল্ডোকে কড়া ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। ম্যাচের ৫৬ মিনিটে তিনি কার্ড দেখার পরও দুই গোল করে ইংলিশরা। ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে।

লাল কার্ডের সাজা সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা। তবে ফাউল বা কার্ড দেখার গুরুত্ব বিবেচনা করে একাধিক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। এর আগে যেখানে যুক্তরাষ্ট্রের বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা ফিফা এক বছরের জন্য স্থগিত করেছে, সেখানে কোয়ানসা বিশ্বকাপের মতো আসরে পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

কোয়ানসার কার্ড ইংল্যান্ড কোচ টমাস টুখেলের জন্য বড় ধাক্কা। কারণ এর আগে ইনজুরি নিয়ে রাইট ব্যাক লেভ্রামেন্তো টুর্নামেন্টে থেকে ছিটকে গেছেন। অন্য রাইট ব্যাক রিচি জেমস ইনজুরিতে পড়েছেন। এবার কোয়ানসা পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। মেক্সিকোর বিপক্ষে তিনি কার্ড দেখার পর ডেক্লান রাইস ওই পজিশন সামলেছেন। নরওয়ের বিপক্ষেও মিডফিল্ডার রাইসকে কোচ রাইট ব্যাকে খেলাতে পারেন। সেন্ট্রাল ডিফেন্ডার জোন স্টোনসকেও মেকশিফট করতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দুই ম্যাচ নিষিদ্ধ নির্ভরযোগ্য ইংলিশ ডিফেন্ডার

আপডেট সময় ০১:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬