ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : ডা. জাহেদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দলটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

তিনি বলেন, আইসিটি থেকে জানানো হয়েছে তদন্ত চলছে। সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারে যদি দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন।

তুরাগে সাম্প্রতিক কয়েকটি অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাকে ‘কখনোই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে ডা. জাহেদ বলেন, এসব ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা সরকার তদন্ত করবে। দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, নিহতরা পালানোর চেষ্টা করছিলেন এবং সে ধরনের পরিস্থিতিতেই ঘটনাগুলো ঘটেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ যারা এখনও করেন কিংবা মিছিল করতে আসেন খুব দুঃখ পাই। কিন্তু তাদের জীবনও মূল্যবান, তারা রাষ্ট্রের নাগরিক এটাও বিশ্বাস করি। প্রত্যেকের প্রতি আহ্বান জানাই, রাষ্ট্রের আইন মেনে চলুন।

এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন ডা. জাহেদ। তিনি বলেন, আওয়ামী লীগের নৈতিক শক্তি নেই এবং অর্থের জোরে দেশের ভেতরে বড় ধরনের কিছু করার সক্ষমতাও তাদের নেই। ভারতে অবস্থান করে দলটির যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সে বিষয়ে ভারত সরকারকে রাষ্ট্রীয় পর্যায়ে আগেও জানানো হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলায় আসামি এবং অনেকে দণ্ডপ্রাপ্ত। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার নিয়মিত রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : ডা. জাহেদ

আপডেট সময় ০৬:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬