ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সময় আজ (শনিবার) ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচের সময় ঝড়ের পূর্বাভাস দিয়েছে সংবাদ মাধ্যম। দি সান জানিয়েছে, ঝড়ের কারণে ম্যাচ বিলম্বে শুরু হতে পারে।

মায়ামির ম্যাচটি বাংলাদেশ সময় ভোরে হলেও স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে। ওই সময় ঝড়ের পূর্বাভাস রয়েছে। সংবাদ মাধ্যমের মতে, প্রথমার্ধে ঝড়ের আশঙ্কা বেশি। বিশেষ করে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে। তবে দ্বিতীয়ার্ধেও উঠতে পারে ঝড়।

এর আগে বিশ্বকাপে দুটি ম্যাচ বৈরি আবহাওয়ার মধ্যে পড়েছে। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচটি বন্ধ ছিল অনেকক্ষণ। মেক্সিকোয় স্বাগতিক মেক্সিকো ও ইকুয়েডরের ম্যাচও ঝড়ের কবলে পড়েছিল। ওই ম্যাচও শুরু হতে দেরি হয়েছিল।

আর্জেন্টিনা গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বিশ্বকাপের নকআউট পর্বে এসেছে। অন্যদিকে সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে এসেছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপ থেকে বিশ্বকাপের নক আউট পর্বে এসে ইতিহাস গড়েছে তারা।

কেপ ভার্দে এরই মধ্যে রক্ষণাত্মক ফুটবলে তাদের দুর্দান্ত রূপ দেখিয়েছে। স্পেন ও উরুগুয়ের মতো দলের বিপক্ষে লো ব্লকের কার্যকরী কৌশলে সমতা করেছে। তাদের খেলোয়াড়রা দীর্ঘদেহি ও শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় আর্জেন্টিনাকেও রুখে দেওয়ার হুমকি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস

আপডেট সময় ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬