ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের ধারাবাহিক হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সৃষ্ট সংকট মোকাবিলায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে বুধবার (১ জুলাই) এ তথ্য প্রকাশিত হয়েছে।

জ্বালানির ঘাটতির প্রভাব ইতোমধ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে স্পষ্ট হয়ে উঠেছে। দেশটির বিভিন্ন এলাকায় পেট্রল সরবরাহে সীমাবদ্ধতা, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট এবং জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি দেখা যাচ্ছে। ১১টি অঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে এ সংকট হচ্ছে বলে জানা গেছে।

ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে গ্রহণযোগ্য দামে জ্বালানি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে আমদানির বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও অব্যাহত রয়েছে।

এদিকে, রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় ও ভারতের তেল মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শিল্প খাতের একটি সূত্রের দাবি, ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, ৩০ থেকে ৪০ হাজার টন পেট্রল বহনকারী দুটি ট্যাংকার ইতোমধ্যেই যাত্রা করেছে।

এ ছাড়াও প্রতিবেশী বেলারুশসহ অন্যান্য দেশ থেকে প্রতি মাসে প্রায় ৪ লাখ টন পেট্রল আমদানির পরিকল্পনা করছে মস্কো। এরই মধ্যে বেলারুশ থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।

তবে ভারতের কোন রিফাইনারি প্রতিষ্ঠান এই পেট্রল রপ্তানি করছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে গ্রীষ্মকালীন চাহিদার সময় রাশিয়ায় প্রতিদিন প্রায় ১ লাখ ১০ হাজার টন পেট্রল ব্যবহৃত হয়। ফলে অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ওপর নির্ভরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

আপডেট সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬