ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
সংসদে বিএনপির এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও এমপি আখতার হোসেন।

মঙ্গলবার (৩০ জুন) সংসদ ভবনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একপর্যায়ে এমন মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই আহতদের ২০ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ভাতা রাখা হয়েছে। সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যেয়ে জুলাইকে অপমান করেছেন। মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার সুযোগ নেই।

জুলাই জাদুঘর দ্রুততম সময়ে উদ্বোধনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে। জুলাই জাদুঘর দ্রুত খুলে দিতে হবে, না হলে অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যেতে পারে।

এ সময় বছর শেষে বাজেট ঘাটতি বৃদ্ধি পাবে উল্লেখ করে আখতার আরও বলেন, সবমিলিয়ে বড় ধরনের ঘাটতি বাজেট পাস হয়েছে। আমরা ১ বছর এটি পর্যবেক্ষণ করতে চাই।

সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে যাতে কোনো বৈষম্য না রাখা হয়, সেই প্রস্তাব করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আপডেট সময় ০৯:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬