ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নবায়নযোগ্য জ্বালানি খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রতিমন্ত্রীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেন।

বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তিনি শামা ওবায়েদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-সুইডেন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে নারী উন্নয়ন ও সৃজনশীল অর্থনীতি বিষয়ক পদক্ষেপ তুলে ধরেন।

উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প ও প্রকৌশল খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে সুইডেনের আরও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয় এবং শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নবায়নযোগ্য জ্বালানি খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০২:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬