ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
যশোর জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক, সদস্যসচিবসহ উপজেলা পর্যায়ের ২৫ জন শীর্ষ নেতা একযোগে পদত্যাগের পর তাদের বিদায় জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। তাদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটিতে মকবুল হোসেনকে আহ্বায়ক এবং খবির গাজীকে সদস্যসচিব করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহমুদ আলম।

গত ১৯ জুন (শুক্রবার) রাতে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির ২৫ শীর্ষ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ‘জাতীয় পার্টির ভেতরে বর্তমানে কোনও সাংগঠনিক শৃঙ্খলা নেই। ঊর্ধ্বতন নেতৃবৃন্দের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কার্যকলাপের কারণে দলটি দেশ ও জনগণের জন্য বর্তমান কিংবা ভবিষ্যতে কোনও কল্যাণ বয়ে আনতে পারবে না।’

পদত্যাগকারী নেতারা হলেন- জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্যসচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মনিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর সদর উপজেলা সভাপতি শফিয়ার রহমান, সহসভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক ইমন হোসেন লাল্টু, জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন লাভলু, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গনি সরকার, মাস্টার ফিরোজ, মনিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সাইফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মনিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

তাদের এই গণপদত্যাগ ও নতুন কমিটির বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, জাতীয় পার্টি একটি সুসংগঠিত দল এবং এখানে কঠোর সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে। যারা দলের শৃঙ্খলা মেনে চলবেন, দল তাদের মূল্যায়ন করবে।

তিনি বলেন, ‘যশোর জেলার ২৫ জন নেতার পদত্যাগ করাটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। যেহেতু একটি অংশ দল থেকে পদত্যাগ করেছে, তাই দল তো আর কারও জন্য বসে থাকবে না। সেই ধারাবাহিকতায় নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।’

আজ সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুপারিশে মকবুল হোসেনকে আহ্বায়ক ও খবির গাজীকে সদস্যসচিব করে নতুন ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটিতে পাঁচ জন যুগ্ম আহ্বায়ক এবং ২৪ জন সদস্য হিসেবে স্থান পেয়েছেন। তারা হলেন, আহ্বায়ক মকবুল হোসেন, সদস্যসচিব খবির গাজী, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা এবং শেখ ফরিদ।

সদস্যরা হলেন- মাহবুব আলম বাচ্চু, সুশান্ত কুমার মন্ডল, খন্দকার গোলাম কিবরিয়া, জি এম মুছা, আশরাফুল ইসলাম, নাজিম উদ্দিন, মিজানুর রহমান মিন্টু, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মৃধা, প্রণব কুমার রায়, ইমামমুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম শফি, সৈয়দ ফরিদ, হারুন অর রশিদ, আক্তারুজ্জামান, আব্বাস উদ্দিন, হাসিবুল হাসান শিমুল, জাকির হোসেন বাবু, বিএম রশিদ, একরামুল হক জুয়েল, শামীম হোসেন এবং প্রহ্লাদ সাহা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি

আপডেট সময় ০৮:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬