ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামালপুরে লাগেজে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে একটি মাছের প্রজেক্টের পাশে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে নিজের মাছের প্রজেক্ট দেখতে আসে আলমাছ আলী। এসময় রাস্তার কোনায় একটি পরিত্যক্ত লাগেজ পড়ে থাকতে দেখতে পান তিনি। লাগেজের কাছাকাছি যেতেই চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র পচা দুর্গন্ধ। এই খবর জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মরদেহর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামালপুরে লাগেজে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬