ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এমপিপুত্রের মুক্তি, শিবির নেতা হত্যা নিয়ে সংসদে আলোচনা চায় জামায়াত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ইউনিয়ন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা এবং চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জের এমপিপুত্রকে মুচলেকায় ছেড়ে দেওয়ার বিষয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল জামায়াতে ইসলামী।

আজ সোমবার পয়েন্ট অব অর্ডারে দলটির সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, ‘ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা নির্মমভাবে সাইফুল্লাহকে হত্যা করেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অথচ সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ। অবিলম্বে এই খুনিদের গ্রেপ্তারে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। খুনিরা কোনো দলের না। খুনিরা খুনি, যে দলেরই হোক না কেন। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

গাইবান্ধায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধে গত রোববার সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে হত্যা করা হয়। এ হত্যায় সম্পৃক্ততার অভিযোগে রোববার রাতেই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেসুর রহমানকে বহিষ্কার করে যুবদল। এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, সব সংবাদমাধ্যমে এ হত্যা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনা এবং চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্রকে মুচলেকায় মুক্তির খবর এসেছে।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা পয়েন্ট অব অর্ডার নয়। পয়েন্ট অব অর্ডার হচ্ছে সংসদের চলমান কোনো বিষয়ের ওপরে। তারপরও যদি মনে করেন গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে নোটিশ দেবেন।’

মাগরিবের বিরতির পর জামায়াতের আরেক এমপি নজিবুর রহমান মোমেন আবার প্রসঙ্গটি তোলেন সংসদে। এ সময় স্পিকারের আসনে থাকা সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীনের উদ্দেশে নজিবুর বলেন, ‘শিবির নেতা হত্যা, মুচলেকায় এমপিপুত্রের মুক্তি নিয়ে সংসদে আলোচনার জন্য ৬৮ বিধিতে নোটিশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল। তাতে সমর্থন করেছি। এই বিষয়ে আলোচনার বিষয়ে আপনার সদয় বিবেচনা আশা করছি।’

বিরোধী দল জামায়াতের নাম উল্লেখ না করে তাদের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির (ঝালকাঠি-১) সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি বলেছেন, ‘এই দলটি ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি মহান সংসদে দাবি করব, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।’

বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি তোলেন রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, ‘আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যাঁরা ধর্মের নামে রাজনীতি করেন, গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছেন। আমরা দেখেছি, বিড়ির সুখটানের মধ্য দিয়েও তারা বলেছিল, সকল পাপ মওকুফ হয়ে যাবে। এইভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তারা ইসলামের নামে রাজনীতি করছে।’

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ফয়জুল হক বলেছিলেন, ‘বিড়িতে সুখটানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে।’ এমন মন্তব্যের কারণে জামায়াত তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল।

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধসাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
কুষ্টিয়া-১ আসনের সংসদ রেজা আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন। আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদের নামাজ পড়বে, মসজিদে কোরআন শরিফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনীতি করে।’

রেজা আহমেদ আরও বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোনো মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাইস্কুলে বা কোনো হলরুমে; বিএনপি বা অন্য রাজনৈতিক দল কর্মিসভা করি, জনসভা করি, মিটিং করি, তাদেরও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সাথে সবাই একমত কি না, জানি না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এমপিপুত্রের মুক্তি, শিবির নেতা হত্যা নিয়ে সংসদে আলোচনা চায় জামায়াত

আপডেট সময় ০২:৩২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬