ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স Logo এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: শামা ওবায়েদ Logo বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের! Logo রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট Logo লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা Logo জার্মানিকে হারানোয় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা Logo সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ Logo ‘মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা’: রুমিন ফারহানা Logo দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রল, লোহার শাবল, লাঠি ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার তাকে আদালতের পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬