ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়:আমির হামজা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ হিসেবে অভিহিত করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাজেট নিয়ে তীব্র সমালোচনা করে আমির হামজা বলেন, এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। তিনি দাবি করেন, সরকার বাজেট নিয়ে আনন্দের কথা বললেও, বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

বাজেট আলোচনায় তিনি অর্থপাচার রোধে সরকারের সুনির্দিষ্ট নীতি ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিগত সময়ের মতো এবারের বাজেটের অর্থ যেন সরকারি দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচার করতে না পারে, তার নিশ্চয়তা দাবি করেন। এছাড়া তিনি শিক্ষা খাতের সমালোচনা করে বলেন যে মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। তিনি ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলায় একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বাজেট আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার ও বীজ এবং শুল্কমুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানানোর পাশাপাশি তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর কাজ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া দেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূর করতে শিল্পায়নে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। সবশেষে, তিনি বাজেটকে জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ মানুষের ওপর করের বোঝা না বাড়িয়ে কর ফাঁকি রোধে কর প্রশাসনকে আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়:আমির হামজা

আপডেট সময় ০৮:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬