ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শরীয়তপুর শহরে ভোরবেলায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শরীয়তপুর শহরে মিছিল করেছেন। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার পর শহরের প্রধান সড়কে এ মিছিল হয়। মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, আজ ভোরে শহরের আমিনবাগ এলাকা থেকে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি ব্যানার হাতে প্রধান সড়কে ওঠেন। পরে জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন এবং স্লোগান দেন স্বেচ্ছাসেবক লীগের শরীয়তপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শরীয়তপুরের পাঁচটি স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। সরকারের সিদ্ধান্তে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রকাশ্যে তাদের কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন দিবসে কর্মসূচি পালন করেছেন নেতা-কর্মীরা। এসব ঘটনার পর সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘নিষিদ্ধ কোনো সংগঠন শহরে মিছিল করেছে এমন তথ্য আমাদের কাছে নেই। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি। যদি এমন ঘটে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শরীয়তপুর শহরে ভোরবেলায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল

আপডেট সময় ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬